1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এশিয়ান টাউনস্কেপ পুরস্কার পেল রাজউক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার পেল রাজউক

প্রতিনিধি

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার পেয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) হংকংয়ের জিরো কার্বন পার্কে আয়োজিত এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রাজউকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। রাজউকের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মারুফ জানান, আজ দুপুরে পুরস্কারটি গ্রহণ করেছেন রাজউক চেয়ারম্যান। এ সময় তার সঙ্গে ছিলেন স্থাপত্য প্রতিষ্ঠান ভিত্তি ‘স্থপতি বৃন্দ লিমিটেড’-এর পরিচালক স্থপতি ইকবাল হাবিব এবং স্থপতি মো. ইসতিয়াক জহির।

তিনি বলেন, এ বছর সারা বিশ্বব্যাপী শহুরে পরিবেশ, জনজীবন, নান্দনিকতা এবং প্রতিবেশগত স্থিতিশীলতায় উল্লেখযোগ্য অবদান রাখে এমন ৭২টি প্রকল্প থেকে ৭টি দেশের ১১টি প্রকল্পকে এই পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে স্থাপত্য প্রতিষ্ঠানভিত্তি স্থপতিবৃন্দ লি. কর্তৃক নকশাকৃত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রকল্প ইনট্রিগেটেড ডেভেলপমেন্ট অব হাতিরঝিল এরিয়া অ্যান্ড বেগুনবাড়ি খাল- পুরস্কৃত হয়েছে। হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের জন্য ঢাকা ‘লেক ও জলাধার উন্নয়ন’ ক্যাটাগরিতে পুরস্কার পায়। ইতোপূর্বে বাংলাদেশ ৩ বার পুরস্কার পেলেও ঢাকা শহর এই প্রথমবারের মতো পুরস্কৃত হলো।

রাজউকের পক্ষ থেকে বলা হয়, হাতিরঝিল প্রকল্পটি দীর্ঘদিন ধরে ঢাকার নগর কাঠামো, জনসেবামূলক ব্যবহার, জলাধার পুনরুদ্ধার এবং জন বিনোদনমূলক অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আন্তর্জাতিক পর্যায়ে এই স্বীকৃতি বাংলাদেশের স্থাপত্য ও নগর উন্নয়নক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অর্জন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!