1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এলপি গ্যাস নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে যৌক্তিক-কঠোর পদক্ষেপ নিতে হবে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

এলপি গ্যাস নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে যৌক্তিক-কঠোর পদক্ষেপ নিতে হবে

প্রতিনিধি

এলপি গ্যাস নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে যৌক্তিক-কঠোর পদক্ষেপ নিতে হবে
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের তীব্র সংকট ও বিরাজমান সমস্যা নিরসনে সরকারকে দ্রুত, যৌক্তিক ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে দলটির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এই দাবি জানান।

তিনি বলেন, রান্নার জন্য অপরিহার্য এই পণ্যের সরবরাহ ও মূল্য নিয়ে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সাধারণ মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশের লাখ লাখ পরিবার দৈনন্দিন রান্নার জন্য এলপি গ্যাসের ওপরে নির্ভরশীল। বিশেষ করে শহুরে পরিবারে অন্য কোনো বিকল্প ব্যবস্থা করারও সুযোগ নাই। জীবন ধারণের এমন গুরুত্বপূর্ণ উপকরণ নিয়ে গত কয়েক দিন যা হচ্ছে এবং পরিস্থিতির যে গতিপথ বোঝা যাচ্ছে, তা হতাশাজনক।

গাজী আতাউর রহমান উল্লেখ করেন, এলপি গ্যাস আমদানি-নির্ভর হওয়ায় এর সঙ্গে বিশ্বরাজনীতির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পরিবর্তিত বিশ্বরাজনীতির সঙ্গে সমন্বয় করে সঠিক কৌশল নির্ধারণ করা উচিত ছিল। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের অবহেলা ও অদক্ষতার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে হবে।

দলের মুখপাত্র বলেন, এলপি গ্যাস আমদানি, বিতরণ ও বিক্রির সঙ্গে সম্পৃক্ত পক্ষগুলো এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাঝে সমন্বয়হীনতা ও স্বার্থ-কেন্দ্রিক দ্বন্দ্ব পরিস্থিতিকে এত জটিল করেছে। পুরো ব্যবস্থাপনায় নাগরিকের স্বার্থ দেখার কেউ নাই। তাই এই ক্ষেত্রে সরকারকে দ্রুত, যৌক্তিক ও কঠোর পদক্ষেপ নিতে হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, যে করেই হোক জনগণের ভোগান্তি লাঘব করতেই হবে। গ্যাস সরবরাহ নিয়ে যদি কারো কোনো কারসাজি থাকে, তবে তা শক্ত হাতে দমন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!