1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘এমন সিনেমা আগে হয়নি বাংলাদেশে’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘এমন সিনেমা আগে হয়নি বাংলাদেশে’

প্রতিনিধি

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দম’। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও সিনেমাটি নিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ‘দাগি’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন।

সিনেমাটি দেখে নিজের মুগ্ধতার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন এই নির্মাতা। তাতে উল্লেখ করেন, দম দেখলাম। চিত্রনাট্য আগেই পড়া ছিল তবুও নতুন লাগলো। এমন সিনেমা এর আগে হয়নি বাংলাদেশে। সবচেয়ে দুর্দান্ত লেগেছে এই সিনেমার পরতে পরতে লুকিয়ে থাকা রাজনীতি। জরুরী রাজনীতি। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সংষ্কৃতির যুদ্ধ।

সিনেমার নির্মাতা রেদওয়ান রনির নাম উল্লেখ করে শিহাব শাহীন লেখেন, অনেক ইম্পর্টেন্ট একটা সিনেমা বানিয়েছেন।সিনেমার অভিনয়শিল্পীদের প্রশংসা করে এই নির্মাতা লেখেন, আফরান নিশো বরাবরের মতোই জান-প্রাণ দিয়ে কাজ করেছেন এবং চরিত্রের মধ্যে ডুবে ছিলেন। পূজা চেরিকে নিয়ে লেখেন, অনেক ভাল করেছেন। একদমই চমকে দেয়ার মত ভালো করেছেন। পরিমিত, যথোপযুক্ত!

পাশাপাশি চঞ্চল চৌধুরীর পারফরম্যান্সকেও ‘পারফেক্ট’ বলে উল্লেখ করেন তিনি। এছাড়া সিনেমার প্রোডাকশন ডিজাইন, সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

সবশেষে সিনেমাটিকে ‘মাস্ট ওয়াচ’ বা অবশ্যই দেখার মতো একটি কাজ হিসেবে উল্লেখ করে শিহাব শাহীন জানান, এর পাশাপাশি ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’ দেখবেন বলেও জানান। সেই সঙ্গে ‘রাক্ষস’ এবং ‘প্রিন্স’ দেখার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!