1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
 এখানে পৌঁছাতে কী কী করতে হয়েছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

 এখানে পৌঁছাতে কী কী করতে হয়েছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন

বিনোদন ডেস্ক :

মাসখানেক ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অথচ জুলাই আন্দোলন থেকে শুরু করে সমসাময়িক সময়ের বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ছিলেন তিনি।

তবে হঠাৎ করেই যেন নীরব এই অভিনেত্রী। আগে নানা বিষয়ে নিজের মতামত ফেসবুকে জানালেও এখন একেবারে নীরব। কী হয়েছে বাঁধরেন? বাংলা নববর্ষে ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থেকেই ভালো ছিলেন।

বর্ষবরণের দিনে সাধারণ মানুষের পাশাপাশি তারকারা যখন উদযাপনে ব্যস্ত তখন পৃথিবীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন লিখেছেন নিজের সম্পর্কে দীর্ঘ এক লেখা। যেখানে জানিয়েছেন, বেশকিছু দিন ধরে ভার্চুয়াল দুনিয়া থেকে কিছুটা দূরে থাকার কথা। সেই সাথে জানিয়েছেন, অন্যের মন্তব্যে বিচলিত না হওয়ার কথাও।

“হ্যালো, পৃথিবী! শুভ নববর্ষ!” দিয়ে কথা শুরু করেন বাঁধন। এরপর তিনি বলেন, ‘শুধু বলতে চাই, আমি এখনও এখানেই আছি। এখনও আমার মায়ের বাড়িতেই থাকি, এখনও আমার বাবার গাড়ি চালাই। বাইরে জীবন সহজ, কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে।’
ভার্চুয়াল দুনিয়া থেকে দূরে থাকা নিয়ে ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি। সত্যি বলতে, এটি আমাকে শান্তি এনে দিয়েছে। আমি নিজ হাতে তৈরি হওয়া একজন মানুষ। আমি যে পথে হেঁটেছি তা সহজ ছিল না, তবে এটি একান্তই আমার।’

বাঁধন বলেন, ‘আমার ভুলগুলোকে স্বীকার করি, এবং আমার বিকাশকে সম্মান করি। আমার প্রতিটি সফলতা আমি অর্জন করেছি। অন্যদের মতামত আমাকে নাড়াতে পারে না — আমি জানি আমি কে এবং এখানে পৌঁছাতে কী কী করতে হয়েছে।’

সবশেষ এই অভিনেত্রী বলেছেন, ‘কোনো আফসোস নেই। প্রতিটি অভিজ্ঞতা আমার জন্য একটি শিক্ষা। জীবনের প্রতিটি পদক্ষেপ একেকটা গল্প, যা আমাকে আজকের আমি হিসেবে তৈরি করেছে। একই সঙ্গে আমি আমাকে আমার মতো করে গুছিয়েছি। এখনো তা চলমান এবং তা আমি চালিয়ে যাব।’

বাঁধনের সেই পোস্টে ভক্তরাও বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ অভিনেত্রীর সাহসী ব্যক্তিত্বের প্রশংসা করেছেন কেউ আবার হঠাৎ এমন স্ট্যাটাসের পেছনের কারণ জানতে চাইছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!