1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজন গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজন গ্রেপ্তার

প্রতিনিধি

রাজধানীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন– মো. রাসেল সিকদার ওরফে কিলার রাসেল (২৫) ও মো. মহিউদ্দিন (২২)। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল জব্দ করা হয়।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টায় গুলশান আইডিয়াল স্কুলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার আইডিয়াল স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনা করার সময় কয়েকজন লোকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশির চেষ্টা করলে পালানোর সময় রাসেল ও মো. মহিউদ্দিনকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের কাছে থাকা এসব অস্ত্র-গুলির স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি।

তালেবুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। এসব অস্ত্র-গুলির উৎস সম্পর্কে জানতে মামলার নিবিড় তদন্ত অব্যাহত রেখেছে গুলশান থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!