1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এক মাস আগে বরখাস্ত করা কোচকে আবার ফেরাল ভারত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

এক মাস আগে বরখাস্ত করা কোচকে আবার ফেরাল ভারত

প্রতিনিধি

এক মাস আগে বরখাস্ত করা কোচকে আবার ফেরাল ভারত
মাস খানেক আগেই ভারতীয় দলের কোচিং প্যানেল থেকে বরখাস্ত করা হয়েছিল টি দিলীপকে। তবে এবার আবারো তাকে ফিল্ডিং কোচ হিসাবে নিয়োগ দিলো বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোহিত শর্মার অনুরোধেই নাকি গৌতম গম্ভীর দিলীপকে দলে ফিরিয়েছেন। বোর্ড ইতোমধ্যেই দিলীপকে ফিল্ডিং কোচ হিসাবে পুনর্নিয়োগ করেছে। আপাতত এক বছরের চুক্তি করা হয়েছে। তবে বোর্ডের চাওয়া ছিল বিদেশি ফিল্ডিং কোচ। কিন্তু পছন্দমতো কাউকে পাওয়া যায়নি বলে দিলীপকে ফেরানো হয়েছে।

বিসিসিআইয়ের এক সূত্র এ প্রসঙ্গে বলেছে, ‘আমরা এক বছরের জন্য দিলীপকে নিয়োগ করেছি। তিনি দলের সঙ্গে ইংল্যান্ডে যাবেন।’
রাহুল দ্রাবিড়ের সময়ে ফিল্ডিং কোচ হিসাবে যথেষ্ট গুরুত্ব ছিল দিলীপের। গম্ভীরের সঙ্গে বছরখানেক কাজ করেছেন। মে মাস পর্যন্ত চুক্তি থাকলেও অস্ট্রেলিয়া সিরিজের পরেই তাকে ছাঁটাই করা হয়। অভিষেক নায়ার এবং কিছু সাপোর্ট স্টাফও ছাঁটাই হন।

শোনা গিয়েছিল, রোহিতের পছন্দের কোচ হওয়ার কারণে দিলীপ এবং অভিষেককে চাকরি হারাতে হয়েছে। অভিষেক কেকেআরে ফিরে গেলেও দিলীপ কোথাও যোগ দেননি। এখন শোনা যাচ্ছে, টেস্ট থেকে অবসর নেওয়ার পরে রোহিত নিজে থেকেই বোর্ড এবং গম্ভীরকে অনুরোধ করেছিলেন দিলীপকে ফিরিয়ে আনার জন্য। বোর্ডের কর্তাদের সঙ্গে গম্ভীরের আলোচনার পর দিলীপকে ফেরানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!