1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এক বছর ধরে মণিপুর জ্বলছে, মোদি কী করেছেন? - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

এক বছর ধরে মণিপুর জ্বলছে, মোদি কী করেছেন?

প্রতিনিধি

সর্বভারতীয় মসলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজ দেশে সংঘাতে জর্জরিত মণিপুর রাজ্যে যাচ্ছেন না। কিন্তু তিনিই আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা চালাচ্ছেন।

দলটির একটি অনুষ্ঠানে ধর্মীয় এই নেতা জানিয়েছেন, মোদি কেন মণিপুরে যাচ্ছেন না সেটি তিনি বুঝতে পারছেন না। তিনি মোদির প্রতি প্রশ্ন রেখে বলেছেন, গত এক বছর ধরে মণিপুর জ্বলছে। তিনি এই সময়ের মধ্যে রাজ্যের জন্য কী করেছেন।

ওয়াইসি বলেছেন, “আমাদের মোদিজি, তিনি কী করেছেন? মণিপুর প্রায় এক বছর ধরে জ্বলছে। তিনি জাতীয় নিরাপত্তা পরামর্শককে পুতিনের কাছে, জেলেনস্কির কাছে পাঠিয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য। কিন্তু ঘরেই তো আগুন জ্বলছে। এটি বন্ধ করুন। ঘরে আগুন লেগেছে কিন্তু এ নিয়ে কোনো চিন্তা নাই!”

কয়েকদিন আগে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী। ওই সময় তিনি দুইজনকেই যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

মোদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করলেও তার নিজ দেশের মণিপুর রাজ্যে যাচ্ছেন না। যেখানে গত এক বছর ধরে মেতিইস এবং কুকি জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৩০০ মানুষ প্রাণ হারিয়েছেন। এত মানুষের মৃত্যুর পরও মোদি কেন সেখানে যাননি এ প্রশ্নই তুলেছেন আসাদউদ্দিন ওয়াইসি।

 

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!