1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই

প্রতিনিধি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সম্প্রসারণ এবং ব্যবসায়িক পুনর্গঠনের অংশ হিসেবে সাড়ে চার হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ছাঁটাই হওয়া কর্মীর সংখ্যা তাদের মোট জনবলের প্রায় ২ দশমিক ১ শতাংশ। সোমবার (৬ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মাইক্রোসফট বলেছে, বর্তমানে এআই অবকাঠামো উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে। একই সঙ্গে ব্যবসায়িক দক্ষতা বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও দ্রুত বাড়ানো হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে বিশ্বজুড়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এআই খাতে বিনিয়োগ ৭০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। ফলে ব্যয় নিয়ন্ত্রণ এবং মুনাফা ধরে রাখার চাপে রয়েছে প্রযুক্তি কোম্পানিগুলো। এরই ধারাবাহিকতায় অ্যামাজন ও মেটাও এ বছর হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে।

মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ২৩ শতাংশ কমেছে, যা ২০২২ সালের পর বছরের প্রথমার্ধে সবচেয়ে দুর্বল পারফরম্যান্স।

এর আগে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে কর্মরত প্রায় ৯ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছিল প্রতিষ্ঠানটি। নতুন অর্থবছরের ব্যয় পরিকল্পনার অংশ হিসেবেই সাধারণত জুন মাসে কর্মী পুনর্গঠনের সিদ্ধান্ত নেয় মাইক্রোসফট।

বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির দ্রুত বিস্তার মাইক্রোসফটের ক্লাউড ব্যবসার প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেললেও ডেটা সেন্টার নির্মাণ ও পরিচালনায় বিপুল ব্যয়ের কারণে নগদ প্রবাহের ওপর চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি ডেটা সেন্টারের চাহিদা বাড়ায় মেমরি চিপের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটি এক্সবক্স কনসোলের দামও বাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!