1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উৎসবমুখর পরিবেশে মান্দায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

উৎসবমুখর পরিবেশে মান্দায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় বুধবার (৮ এপ্রিল) প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬-এর ইউনিয়ন পর্যায়ের উদ্বোধন অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ১৪৮নং ছোট চকচম্পক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।

মান্দা উপজেলার ১২নং কাঁশোপাড়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করেছে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে। উদ্বোধনের সঙ্গে সঙ্গে প্রথম দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

১২নং কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব রঞ্জন কুমার

প্রধান অতিথির বক্তব্যে ড. সাবরিনা আনাম বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায় থেকে আগামীর দক্ষ খেলোয়াড় তৈরিতে এই গোল্ডকাপ টুর্নামেন্ট একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু-র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান হারুন। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত হয়ে শিশুদের ফুটবল লড়াই উপভোগ করেন।

আয়োজকরা জানিয়েছেন, বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ফাইনাল খেলার মধ্য দিয়ে দুই দিনব্যাপী টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!