1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উৎপাদন বাড়লেও খরচের চাপে সংকটে দেশের চা শিল্প - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

উৎপাদন বাড়লেও খরচের চাপে সংকটে দেশের চা শিল্প

প্রতিনিধি

বাংলাদেশে প্রায় ১৭০ বছরের পুরোনো চা শিল্পে উৎপাদন বাড়লেও বাড়তি উৎপাদন খরচে চাপে পড়েছেন বাগান মালিকরা। তেলের দাম বৃদ্ধি, সার ও কীটনাশকের উচ্চমূল্য, বিদ্যুৎ ব্যয় এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে চা বিক্রি করে উৎপাদন খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ৯ কোটি ৪৯ লাখ কেজি চা উৎপাদিত হয়েছে এবং ২০২৬ সালে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি ৪০ লাখ কেজি। চলতি বছর অনুকূল আবহাওয়ার কারণে উৎপাদন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে বাগান কর্তৃপক্ষের দাবি, উৎপাদন বাড়লেও লাভজনক অবস্থায় নেই অধিকাংশ চা বাগান। শ্রমিকদের দৈনিক মজুরি বর্তমানে ১৭৮ টাকা ৫০ পয়সা ছাড়িয়েছে। পাশাপাশি পরিবহন ব্যয়, বিদ্যুৎ বিল এবং কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি উৎপাদন খরচ বাড়িয়ে দিয়েছে।

অন্যদিকে শ্রমিকরা অভিযোগ করেছেন, বর্তমান মজুরি দিয়ে পরিবার চালানো কঠিন। তাদের দাবি, চুক্তি অনুযায়ী প্রতি বছর ৫ শতাংশ মজুরি বৃদ্ধি করা হলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না।

চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ বলেছেন, জলবায়ু পরিবর্তন, পোকামাকড়ের আক্রমণ, পরিবহন ব্যয় বৃদ্ধি ও পানি সংকটসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে চা শিল্পকে এগিয়ে নিতে কাজ চলছে। দেশের অর্থনীতিতে এ খাত বছরে প্রায় ৪০০ কোটি টাকা অবদান রাখছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!