1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উপলক্ষটা হচ্ছে ‘পেয়ারার সুবাস’র প্রিমিয়ার শো - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

উপলক্ষটা হচ্ছে ‘পেয়ারার সুবাস’র প্রিমিয়ার শো

ঢাকা প্রতিনিধি :

অতিথিরাও ততক্ষণে আসতে শুরু করেছেন বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। উপলক্ষটা হচ্ছে ‘পেয়ারার সুবাস’র প্রিমিয়ার শো।
সকলে বেশ আনন্দে নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন। ঠিক সেই মুহূর্তে ঘটলো এক অপ্রত্যাশিত ঘটনা। জানা গেলো, ‘পেয়ারার সুবাস’ সিনেমার অন্যতম মূল চরিত্রের অভিনেতা আহমেদ রুবেল আর নেই।

সিনেমার পূর্ব নির্ধারিত প্রিমিয়ারে আসতে উত্তরা থেকে পরিচালক নূরুল আলম আতিক ও আহমেদ রুবেল গাড়িতে করে বসুন্ধরা সিটি আসছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন আহমেদ রুবেল নিজেই।

রাজধানীর শপিং মলে গাড়িটি পার্ক করার পর হঠাৎ করেই অসুস্থ বোধ করেন আহমেদ রুবেল। পরিচালক আতিক পার্কিং থেকে ফোন করে সিনেপ্লেক্সে থাকা দ্রুত টিমের কয়েকজনকে নিচে যেতে বলেন। সবাই মিলে আহমেদ রুবেলকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেন।
সিএনজিতে নেওয়ার পথেই নিস্তেজ হয়ে পড়েন রুবেল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

।নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, তারিক আনাম খান, জয়া আহসান, শাহরিয়ার শাকিল ও রেদওয়ান রনি উপস্থিত দর্শকের কাছেও জানতে চান যে তারা আসলে সিনেমা দেখতে চান কি না। দর্শকরাও তখন জানান যে সিনেমার মধ্যে দিয়ে শিল্পী রুবেলকে তারা শ্রদ্ধা নিবেদন করতে চান। প্রথমে এক মিনিট নিরবতা পালন করে উপস্থিত সকলে। তারপর সবার মতামত সাপেক্ষেই প্রদর্শিত হয়ে ‘পেয়ারার সুবাস’। অভিনেতা রুবেল-কে উৎসর্গ করা হলো ‘পেয়ারার সুবাস’।

তারিক আনাম খান বলেন, ‘একজন শিল্পী বেঁচে থাকেন তার কাজ দিয়েই। রুবেলও তার কাজ দিয়েই আমাদের মাঝে বেঁচে থাকবেন। আজ যদি আমিও মারা যেতাম তাইলে সিনেমাটা প্রদর্শিত হলেই আমি খুশি হতাম। ’

উল্লেখ্য, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে সারাদেশ ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’। নূরুল আলম আতিক পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, তারেক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠু সহ আরও অনেকেই। ৯২ মিনিটের এই সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লি ও সহ-প্রযোজনায় চরকি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!