1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদে আসছে রাফীর ‘প্রেশার কুকার’, থাকছে চার নায়িকা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঈদে আসছে রাফীর ‘প্রেশার কুকার’, থাকছে চার নায়িকা

প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে সিনেমাটির প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা। পোস্টারটিতে চারজন নারী চরিত্রকে ভিন্ন আবহে উপস্থাপন করা হয়েছে, যা ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল সৃষ্টি করেছে।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী, ‘হাওয়া’ খ্যাত নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। পোস্টার শেয়ার করে রাফী জানান, ঢাকা শহরে নারীদের প্রাত্যহিক জীবনের সীমাবদ্ধতা ও অভ্যন্তরীণ লড়াইয়ের প্রেক্ষাপটে এই সিনেমার গল্প সাজানো হয়েছে।

তিনি শহরটিকে নারীদের জন্য একটি ‘প্রেশার কুকার’-এর সঙ্গে তুলনা করে লেখেন, নারীদের নীরব আর্তনাদ সহ্য করতে না পেরেই এই প্রেশার কুকারে ‘সিটি’ বেজে ওঠে। প্রধান কোনো পুরুষ চরিত্র ছাড়াই বাণিজ্যিক ধারার সিনেমায় চার নারীকে কেন্দ্র করে এই ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন নির্মাতা।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ‘প্রেশার কুকার’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। ‘পরাণ’, ‘সুরঙ্গ’ ও ‘তুফান’-এর মতো ব্যবসা সফল সিনেমার এই নির্মাতা জানান, এই ছবির মাধ্যমে তিনি বাণিজ্যিক বাংলা সিনেমায় নতুন এক ধারা তৈরি করতে চান। ঢাকার নাগরিক জীবনের সামাজিক দ্বন্দ্ব ও নারীদের ব্যক্তিগত সংগ্রামের গল্পটি চলতি বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!