1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদযাত্রায় ‘নীলসাগর এক্সপ্রেস’ ছাদ ভর্তি যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে গেল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঈদযাত্রায় ‘নীলসাগর এক্সপ্রেস’ ছাদ ভর্তি যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে গেল

প্রতিনিধি

ঈদযাত্রার চাপ ও বগুড়ার দুর্ঘটনার প্রভাবে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ছাদ ভর্তি যাত্রী নিয়ে প্রায় ৫ ঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। এর আগে বুধবার বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার পর ট্রেনটি কয়েকটি কোচ নিয়ে প্রায় ৪ ঘণ্টা বিলম্বে ঢাকায় ফিরেছিল।

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার সময় নয়টি কোচ লাইনচ্যুত হয় এবং অন্তত ৬৬ জন যাত্রী আহত হন। এই ঘটনায় ঈদযাত্রা আরও অনিশ্চয়তার মধ্যে পড়ে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১:৪৫ মিনিটে ট্রেনটি ৭ নম্বর প্লাটফর্ম থেকে চিলাহাটি স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়, যদিও ট্রেনটির নির্ধারিত ছাড়ার সময় ছিল ভোর ৬:৪৫ মিনিট।

সকালে প্লাটফর্মে যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেনে ওঠার চেষ্টা করেন। কোচের ভেতরের দাঁড়ানোর জায়গা পূর্ণ হয়ে যাওয়ায় অনেকে বাধ্য হয়ে ট্রেনের ছাদে উঠেন, যা যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করে।

ট্রেনের যাত্রী ইসরাফিল আলী, একজন গার্মেন্টস কর্মী, জানান, ভোরে নারায়ণগঞ্জ থেকে স্টেশনে এসে ট্রেন না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন। “প্রথমে ট্রেন ছাড়বে সকাল ১০:১০ মিনিটে বলেছিল, পরে শিডিউল মুছে যাওয়ায় সময় বোঝা কঠিন হয়ে গিয়েছিল। এখন অন্তত ট্রেনে উঠতে পেরেছি,” তিনি বলেন।

অন্য এক যাত্রী মনিরুজ্জামান সৈয়দপুরগামী। কোচে জায়গা না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত ছাদে ওঠেন। তিনি জানান, “ট্রেনে উঠতে পেরেছি, আল্লাহ ভরসা। গতকালের মতো আর কোনো দুর্ঘটনা না হলে বাড়িতে পৌঁছাতে পারবো।”

ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, গতকাল ট্রেনটি ৪ ঘণ্টা বিলম্বে ঢাকায় এসেছে এবং কোচের স্বল্পতার কারণে নতুন কোচ সংযোজন করতে সময় লাগায় ট্রেনটি আজও ছাড়তে বিলম্বিত হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশন কর্তৃপক্ষ এবং রেলওয়ে কর্মকর্তারা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!