1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল, স্বস্তিতে ফিরছেন যাত্রীরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল, স্বস্তিতে ফিরছেন যাত্রীরা

প্রতিনিধি

ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস-এর টানা ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন।

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, দূরপাল্লার বাস থেকে নেমেই কেউ বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, আবার কেউ সরাসরি কর্মস্থলে চলে যাচ্ছেন।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ফেরার পথে মহাসড়কে বড় ধরনের যানজট না থাকায় স্বস্তিতেই ঢাকায় পৌঁছাতে পেরেছেন তারা। নওগাঁ থেকে আসা রফিকুল ইসলাম জানান, রাতে যাত্রা শুরু করে সকালে নির্বিঘ্নেই ঢাকায় পৌঁছেছেন। পরদিন অফিস থাকায় আগেভাগেই ফিরে এসেছেন তিনি।

অন্যদিকে কুড়িগ্রাম থেকে পরিবারসহ আসা মশিউর রহমান বলেন, টাঙ্গাইল এলাকায় একটি দুর্ঘটনার কারণে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ অংশে কিছুটা ধীরগতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকামুখী যানবাহনের জন্য চার লেনই খুলে দেওয়া হয়। এতে তুলনামূলক দ্রুত রাজধানীতে পৌঁছানো সম্ভব হয়েছে।

গাবতলীর এক বাস শ্রমিক জানান, ঈদের ছুটির পর এখনও রাজধানী কিছুটা ফাঁকা রয়েছে। যাত্রীচাপ থাকলেও রাস্তায় যানজট না থাকায় কোথাও বড় ধরনের ভোগান্তি হয়নি। তবে আগামীকাল যাত্রীচাপ কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাসচালক ও যাত্রীদের মতে, স্বাভাবিক যানবাহন চলাচলের কারণে এবার যাত্রাপথে সময় কম লেগেছে এবং ক্লান্তিও তুলনামূলক কম হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া ঈদের ছুটির সঙ্গে ২৬ মার্চের স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ বিরতির সুযোগ পান চাকরিজীবীরা। সেই ছুটি শেষে এখন রাজধানীতে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!