1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরান যুদ্ধের প্রভাবে পাকিস্তানে জ্বালানির দাম হঠাৎ বৃদ্ধি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ইরান যুদ্ধের প্রভাবে পাকিস্তানে জ্বালানির দাম হঠাৎ বৃদ্ধি

প্রতিনিধি

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হওয়ায় পাকিস্তানে এক ধাক্কায় জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। নতুন ঘোষণায় পেট্রোল ও ডিজেলের দাম প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছেছে।

বৃহস্পতিবার রাতে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক নতুন মূল্য ঘোষণা করেন। এতে পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৪৫৮ দশমিক ৪০ রুপিতে (প্রায় ১ দশমিক ৬৪ ডলার), যা শুক্রবার থেকে কার্যকর হয়েছে। অন্যদিকে, শ্রমিক ও গণপরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫২০ দশমিক ৩৫ রুপি (প্রায় ১ দশমিক ৮৬ ডলার)।

এক সংবাদ সম্মেলনে জ্বালানিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই এই মূল্য নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, ইরানের যুদ্ধ পরিস্থিতি শিগগিরই শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, ফলে সরকার বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর পরই ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল রপ্তানি হয়ে থাকে, ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!