1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের প্রকাশ্যে যে আহ্বান জানাল সৌদি আরব - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের প্রকাশ্যে যে আহ্বান জানাল সৌদি আরব

প্রতিনিধি

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের প্রকাশ্যে যে আহ্বান জানাল সৌদি আরব
ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) দেশটির সবচেয়ে বড় প্রদেশ হাদরামাউত এবং আল-মাহরা দখল করেছে। ডিসেম্বরের শুরুতে আকস্মিক সামরিক অভিযান চালিয়ে ইয়েমেনের সবচেয়ে তেলসমৃদ্ধ প্রদেশগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা।

তবে এসব অঞ্চলের দখল ছেড়ে দিতে এসটিসিকে প্রকাশ্যে আহ্বান জানিয়েছে সৌদি আরব।

হারদামাউত ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ এবং এটির সঙ্গে সৌদির বিশাল সীমান্ত রয়েছে।

এসটিসি নামের এই সশস্ত্র গোষ্ঠী ইয়েমেনকে দুই ভাগে ভাগ করতে চায়। তাদের দাবি, ১৯৯০ সালের আগে ইয়েমেন যেমন দুই ভাগ ছিল— এখন সেই আগের অবস্থাতেই ফিরে যেতে হবে।

এসটিসির যোদ্ধারা ওই দুটি প্রদেশে নিজেদের অবস্থান যখন শক্তিশালী করছিল তখন ভেতরে ভেতরে তাদের সরে যেতে বলছিল সৌদি। কিন্তু আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রকাশ্যে এই আহ্বান জানিয়েছে তারা।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “সৌদি আরব ইয়েমেনের সকল রাজনৈতিক দল ও গোষ্ঠীর মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করছে। একইসঙ্গে দেশটি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে এবং এমন কোনো পদক্ষেপ না নিতে অনুরোধ করেছে যা সেদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করতে পারে; কারণ এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।”

ইয়েমেনের এসব অঞ্চলের নিয়ন্ত্রণে ছিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। কিন্তু এসটিসি এখন হঠাৎ করে অঞ্চলগুলো দখল করায় পরিস্থিতি খারাপ হয়ে গেছে। এসটিসি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ সরকার উভয়ই হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে কাজ করে। তবে এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব হওয়ায় হুতিরা ওই অঞ্চল দখল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে রাজধানী সানাসহ ইয়েমেনের বিশাল একটি অংশ হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। সৌদি কোনোভাবেই চায় না ইরান সমর্থিত হুতিরা পুরো ইয়েমেন দখল করুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!