1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইফতারিতে দইয়ের সঙ্গে চানাচুর খেলেন জয়া - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইফতারিতে দইয়ের সঙ্গে চানাচুর খেলেন জয়া

প্রতিনিধি

অভিনেত্রী জয়া আহসান সবসময়ই ফিটনেস আর পরিমিতিবোধের জন্য প্রশংসিত। তবে এবারের রমজানে তার ইফতার টেবিলের এক ভিন্নধর্মী মেনু নজর কেড়েছে ভক্তদের। সাধারণ ভাজাপোড়ার ভিড়ে জয়া বেছে নিয়েছেন নিজের হাতে বানানো টক দই, যা তিনি খেয়েছেন চানাচুর মিশিয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করার একটি ভিডিও প্রকাশ করেছেন জয়া। যেখানে দেখা যায়, বোনের বাসায় ইফতারের আমেজে মেতেছেন তিনি। স্বাস্থ্য সচেতন বোনের হাতের ইফতার মেনুতে ছিল নানা পদের ফল, ফ্রুট সালাদ, বিটরুট ও গাজরের পুষ্টিকর শরবত এবং সুস্বাদু হালিম।

তবে সবকিছুর মাঝে আলাদা করে নজর কেড়েছে অভিনেত্রীর দই খাওয়ার বিশেষ ধরণ। ভিডিওর ক্যাপশনে জয়া তার দই তৈরির মজার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে লেখেন, ‘আগে দই বানালে মানুষ জিজ্ঞেস করত এটা খাওয়ার নাকি দেওয়ালে লাগানোর? এবার কিন্তু সত্যিকারের দই! চুন থেকে দই—এই হচ্ছে আমার গ্লো আপ স্টোরি।’

বাড়িতে বানোনো এই টক দইয়ের সঙ্গেই চানাচুর মিশিয়ে খেতে পছন্দ করেন তিনি। ইফতারের এই আনন্দঘন মুহূর্ত শেয়ার করার পাশাপাশি ভক্তদের শুভকামনাও জানিয়েছেন জয়া। সেই সঙ্গে নিজের কথা, কাজ ও খাদ্যতালিকায় সংযম ধরে রাখার আহ্বান জানান এই তারকা।

অভিনেত্রীর এমন ছিমছাম ইফতার আয়োজন নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। বিশেষ করে চুন থেকে দই বানানোর ‘গ্লো আপ’ গল্পটি বেশ হাস্যরসের খোরাক জুগিয়েছে তার অনুসারীদের মাঝে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!