1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আসামি আওয়ামী লীগ নেতা, বাদী নিজেও জানেন না তিনি বাদী - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

আসামি আওয়ামী লীগ নেতা, বাদী নিজেও জানেন না তিনি বাদী

প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ মৌড়াইলের মো. মোবারক হোসেন নামে এক ব্যক্তি থানায় কোনো মামলা দায়ের না করেও মামলার বাদী হয়েছেন। কে বা কারা তাকে বাদী দেখিয়ে একটি মামলা করে এতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের আসামি করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন জানান এ ঘটনায় মো. মোবারক হোসেন গত বৃহস্পতিবার সদর থানায় একটি জিডি করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, তিনি কোনো মামলা না করলেও তার নাম ব্যবহার করে কে বা কারা মামলার কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। মামলায় সাবেক গৃহায়ণ মন্ত্রীসহ জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজনকে আসামি করা হয়। এ অবস্থায় ভবিষ্যতের আইনি জটিলতা এড়াতে ও নিরাপত্তার স্বার্থে তিনি এ সাধারণ ডায়েরি করেছেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর বলেন, দক্ষিণ মৌড়াইলের বাসিন্দা ও মামলার কথিত বাদী মো. মোবারক হোসেনকে খুঁজে বের করেছি। তিনি একটা ফার্মেসি পরিচালনা করেন। তিনি কারো বিরুদ্ধে সদর থানায় কোনো মামলা করেননি। কে বা কারা তার নাম ব্যবহার করে কম্পিউটারের দোকান থেকে মামলার কপি বানিয়ে কথিত আসামিদের হোয়াটসঅ্যাপ ও ম্যাজেঞ্জারে কপি পাঠিয়ে দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!