1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, মাগুরার দুটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, মাগুরার দুটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরার দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৫ মার্চ) জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে শহরের আল আমিন মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

মাগুরা-১ (সদর ও শ্রীপুর) আসনে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির যশোর–কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক কেন্দ্রীয় মজলিসের শূরার অন্যতম সদস্য আব্দুল মতিন ও মাগুরা-২ (মহম্মদপুর, শালিখা ও সদরের ৪টি ইউনিয়ন) আসনে বর্তমান জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য অধ্যাপক এম বি বাকেরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক, কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ড. অধ্যাপক আলমগীর বিশ্বাস প্রার্থীদের নাম ঘোষণা করেন।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর সঞ্চালনায় ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান। ইফতার মাহফিলে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে মাগুরা জেলার দুটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করায় সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!