1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

আশুলিয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক

প্রতিনিধি

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে মো.আব্দুর রহমান (৩৬) নামে এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার দেহ তল্লাশী চালিয়ে এক হাজার তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শনিবার (১৪ জানুয়ারি) রাত সোয়া ১২টায় এ তথ্য নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হাসান। এর আগে, শনিবার রাত ১১টার দিকে আশুলিয়া থানাধীন ডেন্ডাবর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো.আব্দুর রহমান (৩৬) মানিকগঞ্জের দৌলতপুর থানার মুন্সীকান্দি গ্রামের মো. আবুল কালামের ছেলে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হাসান বলেন, রাতে আশুলিয়ার ডেন্ডাবর উত্তরপাড়া শাপলা মসজিদের পাশে আরিফ হোসেনের মালিকানাধীন বাড়ির সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় এএসআই ফয়সাল মুরাদকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করি। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি আব্দুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে এক হাজার তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন লাখ নয়শত টাকা। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!