1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ (ভিডিও) - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আশুলিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ (ভিডিও)

প্রতিনিধি
আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার আশুলিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। রোববার (০৫ ফেব্রুয়ারী) সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি নামাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন- আশুলিয়ার কলতাসূতি নামাপাড়া এলাকার সোনা মিয়া পরামানিকের ছেলে হাফিজ উদ্দিন পরামানিক (৪০), রেজাউল করিমের ছেলে সজিব (২৫), আব্দুল গফুরের ছেলে মাসুদ (৩২), আব্দুল গফুর (৬০), নবী হোসেন (৩০), ওহেদ আলী মাঝির ছেলে রফিক (৫০), রহিজ উদ্দিন (৫০), তার ছেলে আব্দুস সামাদ (৩০), আমজাদ হোসেন ওরফে গেদুর ছেলে আলমগীর হোসেন (৩০) সহ অন্তত ১০ জন।
এলাকাবাসী জানায়, সকালে একটি পুকুরে মাছ ধরা এবং চুরি করার বিষয়ে স্থানীয় মাদবর মোতালেব পরামানিক ও আব্দুল গফুর জানতে যান আলমগীর ও রহিজ উদ্দিনের কাছে। পরে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে বিষয়টি উভয় পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে তারা সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জনের মত আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আলমগীর নামের একজনকে ঢাকা নিউরো সার্জারি এবং সজিব ও মাসুদ নামের দুইজনকে রাজধানীর শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় আশুলিয়া থানায় উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
https://youtu.be/Sr4yI8BFS08
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, মাছ ধরাকে কেন্দ্র করেই মূলত এঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০জনের মত আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উভয় পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!