1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী

আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুর

প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের কয়েক জন আহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকার হাসান কলোনী মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় হাসান কলোনী মহল্লায় জাহাঙ্গীর ও জহির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপির নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। এছাড়া সংঘর্ষ উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর গফুর বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আমি আশুলিয়ার ভাদাইল এলাকায় বিএনপির প্রার্থীর প্রচারণায় রয়েছি। প্রচারণা শেষে বিস্তারিত জানাতে পারবো বলে জানান তিনি।

এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) আজগর হোসেন ঢাকা পোস্টকে জানান, ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে আহতের খবর পাওয়া গেছে। তবে বর্তমানে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করলেও কাউকে পাওয়া যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!