1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় আগুনে পুড়ে শিশু সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

আশুলিয়ায় আগুনে পুড়ে শিশু সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে শিশু সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- আশুলিয়ার ভাদাইল এলাকার এমএ হাসান বাচ্চু (৫০), তার স্ত্রী স্বপ্না বেগম (৩২) এবং সন্তান জান্নাতী (৫)।

স্থানীয়রা জানান, বাচ্চু একাধিক বিয়ে করেছেন। তার আগের ঘরে একটি সন্তানও রয়েছে। এসব ঘটনা নিয়ে বাচ্চুর তৃতীয় স্ত্রী স্বপ্নার সঙ্গে ঝগড়া হত। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে আজ সকালে তাদের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা এগিয়ে যান।

প্রতিবেশী ফরিদা বেগম বলেন, বহুতল ভবনের চারতলায় বসবাস করতেন বাচ্চু-স্বপ্না দম্পতি। তাদের এক মেয়ে ও এক ছেলে। আজ সকালে তার বড় ছেলে হঠাৎ চিৎকার করে সবাইকে ডাকে। তখন আমরা এগিয়ে গিয়ে দেখি ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করা এবং দরজার নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে ঘরের দরজা ভেঙে শিশু সন্তানসহ স্বামী-স্ত্রীর নিথর দেহ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার প্রণব চৌধুরী বলেন, সকালে আগুনের খবর পেয়ে আমরা রওনা হয়েছিলাম। পরে পথে আমাদের ফোন করে জানানো হয় আগুন নিভে গেছে। তাই আমরা গাড়ি ঘুরিয়ে চলে আসি।

আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বলেন, ফ্ল্যাট থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা জানতে আমরা তদন্ত করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!