1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমি কখনোই শিবির বা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না: ডা. তাসনিম জারা - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

আমি কখনোই শিবির বা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না: ডা. তাসনিম জারা

প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার-গুজবের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য পলিসি ও অ্যাডভোকেসি সেলের সম্পাদক ডা. তাসনিম জারা। তিনি বলেন, আমি কখনোই শিবির বা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। এমনকি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাও আমার চাচি নন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ ও একটি মহল আমাকে নিয়ে কতগুলো রিডিকিউলাস (হাস্যকর) মিথ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এক্ষেত্রে সত্য হলো উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আমার চাচি বা চাচাতো বোন নয়।

রাজনৈতিক দলে যুক্ত থাকা প্রসঙ্গে ডা. তাসনিম জারা বলেন, আমি কখনোই শিবির করিনি। এমনকি আমি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত ছিলাম না।

তিনি আরও বলেন, পাইলস, যৌনরোগ, মোটা বা চিকন হওয়া সংক্রান্ত কোনো প্রোডাক্ট আমি অনলাইনে বিক্রি করি না। আমার ছবি ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!