1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমি এখন ডিভোর্সি : পরীমণি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

আমি এখন ডিভোর্সি : পরীমণি

প্রতিনিধি

একাধিক প্রেম, বিয়ে, বিচ্ছেদের কারণে সংবাদের শিরোনাম হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিজীবনে যদিও বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেই জীবনযাপন করছেন তিনি। তবুও পরীর প্রেম-বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। 

যে কারণে হরহামেশাই এসব বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয় নায়িকাকে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের ঈদ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরীমণি। যেখানে তাকে প্রশ্ন করা হয়, তিনি বর্তমানে সিঙ্গেল কি না?

জবাবে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, আজীবনের জন্য সিঙ্গেল।’ উপস্থাপককে থামিয়ে পরীমণি যোগ করেন, ‘বিয়ের পরে কেউ কখনো সিঙ্গেল হয় না। বিয়ের পরে হয় ডিভোর্সড। তাই আমি এখন ডিভোর্সি।’

পরীমণি আরও বলেন, ‘আগে কোনো কিছু মনে চাইলে করে ফেলতাম। প্রেম করতে মন চাইলে করে ফেলতাম। তবে এখন আর প্রেম করতে ইচ্ছে হয় না। এটা ছাড়া বাকি সবকিছুই করা হয়।’

বর্তমানে ছেলে পূণ্য ও মেয়েকে নিয়েই পরীর সংসার। এই নায়িকার ভাষায়, ‘পূণ্য আমার খুব খেয়াল রাখে। সে আমাকে ঘুম পাড়িয়ে দেয়। আমার খুব খেয়াল রাখে। সে মানবিক, যেটা নিয়ে আমি গর্ববোধ করি।’

অনুষ্ঠানে নিজের প্রাক্তন স্বামী শরিফুল রাজকে নিয়েও কথা বলেন পরীমণি। তিনি বলেন, ‘আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত ছিল, যখন আমি প্রেগন্যান্ট ছিলাম। বিশেষ করে সে সময়ের শরিফুল রাজ ও বর্তমান রাজের কোনো মিল নেই। ওই রাজ ছিল একদমই আলাদা।’

উল্লেখ্য,২০২১ সালে ১৭ অক্টোবর পরীমণিকে বিয়ে করেন চিত্রনায়ক শরিফুল রাজ। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর পরের বছরেই তাদের সংসারে একটি পুত্র সন্তানের জন্ম নেয়। তবে হঠাৎই ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটে এই দম্পতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!