1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আবার ফিরছে অনিমেষ দত্ত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

আবার ফিরছে অনিমেষ দত্ত

প্রতিনিধি

পর্দায় আবারও ফিরছেন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের দাপুটে অফিসার অনিমেষ দত্ত। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি কলকাতায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে মুক্তি পেল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর সিকুয়েল ‘আবার প্রলয় ২’-এর ট্রেলার। অনুষ্ঠানে পরিচালক রাজ চক্রবর্তী ও প্রধান অভিনেতা শাশ্বত চ্যাটার্জিসহ সিরিজের অন্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

ট্রেলার উন্মোচন শেষে এক বিশেষ কেক কাটার আয়োজন করা হয়। তবে ঘটে যায় এক মজার ঘটনাও। সিরিজের কেন্দ্রীয় চরিত্র অনিমেষ দত্ত ওরফে শাশ্বতকে কেক কাটতে বলা হলে তিনি মজার ছলে বলেন, নিজের গলায় ছুরি চালাতে পারব না আমি।

মূলত কেকের ওপর শাশ্বতের ‘অনিমেষ দত্ত’ চরিত্রের ছবি থাকায় তিনি এমন রসিকতা করেন। পরে অভিনেতা খরাজ মুখার্জি ও পরিচালক রাজ চক্রবর্তী মিলে কেকটি কাটেন।

তারিন-জয়ারা বাংলাদেশে আসার আগে সাবধান করেছিল : শাশ্বত
‘আবার প্রলয়’ সিরিজের জনপ্রিয় চরিত্র স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসার অনিমেষ দত্ত। ট্রেলারের শুরুতেই ইঙ্গিত দেওয়া হয় অনিমেষ আর কাজে ফিরবেন না। তবে শহরের অপরাধ দমন ও অরাজনৈতিক অরাজকতা রুখতে শেষ পর্যন্ত তাকে মাঠে নামতে হয়। এবারের গল্পে শুধু ডাকাতি নয়, বরং ডাকাতির আড়ালে থাকা মাদক ব্যবসার মূল উপড়ে ফেলতে দেখা যাবে অনিমেষ ও তার টিমকে।অনিমেষ দত্ত চরিত্রে শাশ্বত চ্যাটার্জি ছাড়াও এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খরাজ মুখার্জি, রোহান ভট্টাচার্য, পার্থ ভৌমিক ও জুন মালিয়া। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির একটি নাচের দৃশ্য; এবং শাড়ি পরে সৌরসেনী মৈত্রের অ্যাকশন স্টান্ট। সিরিজটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!