1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আনোয়ারা–কর্ণফুলীর আইন-শৃঙ্খলা উন্নয়নে অতিরিক্ত আইজির সঙ্গে সাক্ষাৎ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

আনোয়ারা–কর্ণফুলীর আইন-শৃঙ্খলা উন্নয়নে অতিরিক্ত আইজির সঙ্গে সাক্ষাৎ

আহমদ রেজা, (চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি)

আনোয়ারা–কর্ণফুলীর আইন-শৃঙ্খলা উন্নয়নে অতিরিক্ত আইজির সঙ্গে সাক্ষাৎ

আনোয়ারা ও কর্ণফুলী থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র উদ্ধার, ভূমিদস্যু ও চাঁদাবাজ দমন, চিহ্নিত দুষ্কৃতকারী গ্রেপ্তার এবং মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলার লক্ষ্যে থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে চট্টগ্রাম রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি জনাব আহসান হাবিব পলাশের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির নেতৃবৃন্দ।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব সরওয়ার জামাল নিজাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিআইজি হাসান বারি নুর এবং সাবেক ছাত্রনেতা ও আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শরীফ মুহাম্মাদ কামাল।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আনোয়ারা–কর্ণফুলী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!