1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আজহারীর মাহফিল : রেল বিভাগের অতিরিক্ত ১৭ কোচ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ

আজহারীর মাহফিল : রেল বিভাগের অতিরিক্ত ১৭ কোচ

প্রতিনিধি

জনপ্রিয় ইসলামি বক্তা ও আলোচক ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলকে ঘিরে লালমনিরহাটে মুসল্লিদের সুবিধার্থে অতিরিক্ত ১৭টি শাটল কোচ চালু করেছে রেল বিভাগ। ইতোমধ্যে লালমনিরহাটসহ আশপাশের জেলাজুড়ে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছে। রাত থেকেই ময়দানে অবস্থান নিয়েছেন ভক্তরা। তাদের নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা টহল দিচ্ছেন।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রেল বিভাগের সহকারী সড়ক পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম।

লালমনিরহাট পৌঁছে জোহরের নামাজ শেষে বয়ান পেশ করার কথা রয়েছে মিজানুর রহমান আজহারীর। মাহফিল বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মো. রেনায়েল আলম রেল বিভাগের অতিরিক্ত এ ট্রেনের নতুন কোচ সুবিধা চালুর বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া রংপুর বিভাগের আট জেলা থেকে শত শত বাস লালমনিরহাট আসার খবর জানা গেছে। লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতির বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, শনিবার জেলায় আজহারীর মাহফিলকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

তার এই মাহফিলকে ঘিরে শুক্রবার রাতেই মাহফিলের মূল মাঠে কম্বল, চাদর নিয়ে অবস্থান নেন মুসল্লি ও ভক্তরা। দূরদূরান্ত থেকে আসা লোকজন চাদর-কম্বল নিয়ে রাতের কনকনে শীতে মাঠেই রাত্রিযাপন করেছেন। গত রাতেই প্রায় ২ লাখ মানুষের সমাগম হয়েছে মাহফিল ময়দানে। আর সকাল থেকে মানুষের এই চাপ আরও বাড়তে শুরু করেছে।

এই মাহফিলে কমপক্ষে ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে আয়োজক কমিটি। মূল প্যান্ডেল ছাড়াও মোট পাঁচটি মাঠ প্রস্তুত রাখা হয়েছে। মাহফিল ঘিরে তৎপর লালমনিরহাটের আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীসহ রয়েছে আয়োজকদের স্বেচ্ছাসেবকের বিশাল কর্মী বাহিনী।

ইসলামিক সোসাইটি লালমনিরহাট নামের সংগঠনের ব্যানারে মাহফিলটির আয়োজন করা হয়েছে। আয়োজকরা জনসমাগম বিবেচনা করে দর্শকদের জন্য চারটি মাঠ প্রস্তুত করেছে।

মাহফিলে সভাপতিত্ব করবেন ব্যবসায়ী আব্দুল হাকিম। জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

ইসলামিক সোসাইটি লালমনিরহাটের আয়োজনে ঐতিহাসিক এ মাহফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

ইসলামিক সোসাইটি লালমনিরহাট নামের সংগঠনের ব্যানারে মাহফিলটির আয়োজন করা হয়েছে। আয়োজকরা জনসমাগম বিবেচনা করে দর্শকদের জন্য চারটি মাঠ প্রস্তুত করছে। জেলার সবচেয়ে বড় সোহরাওয়ার্দী মাঠে করা হচ্ছে মূল মঞ্চ। এ ছাড়াও কালেক্টরেট, সিপি স্কুল মাঠ ও নারীদের জন্য প্রস্তুত করা হয়েছে জেলা স্টেডিয়াম মাঠ। এলইডি স্ক্রিনের মাধ্যমে অন্য মাঠগুলোতে প্রচার করা হবে।

মাহফিলের সভাপতি আব্দুল হাকিম বলেন, মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মাঠগুলোতে। পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তা ও অতিথিদের বক্তব্য শুনতে পারবেন মানুষ।

লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, মিজানুর রহমান আজহারীর মাহফিলে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে আনসার, পুলিশ র‍্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে প্রায় পাঁচ হাজার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!