1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আগামীকালকের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বিপিএলের এবারের আসরের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

আগামীকালকের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বিপিএলের এবারের আসরের

অনলাইন ডেস্ক :

আগামীকালকের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বিপিএলের এবারের আসরের (BPL 2024)। দেশের সবচেয়ে রোমাঞ্চকর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত আসর থেকে এবারের আসরের প্রাইজমানিতে কোনো পরিবর্তন আসেনি। এবারও চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। আর রানার্স আপ দল পাবে এক কোটি টাকা। আসরের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ১০ লাখ টাকা।

তাছাড়া আসরের সর্বোচ্চ উইকেট শিকারী ও সেরা রান সংগ্রাহক পাবে সমান ৫ লাখ টাকা করে। তাদের সম পরিমাণ অর্থ পুরস্কার থাকছে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্য। আর আসরের সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টি লিগগুলোর তুলনায় বিপিএলে প্রাইজমানির পরিমাণ কমই বলা যায়। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর প্রাইজমানির দিক থেকে শীর্ষ পাঁচেও নেই বিপিএল। জনপ্রিয়তা আর প্রাইজমানিতে সবার শীর্ষে আইপিএল।

সর্বশেষ আসরে রেকর্ড ৬১ কোটি টাকা অর্থ পুরস্কার দিয়েছে বিসিসিআই। দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি–টোয়েন্টি আসর এসএ টোয়েন্টি। সদ্য সমাপ্ত আসরটিতে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা পুরস্কার দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার (১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ফরচুন বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচটি মাঠে গড়াবে।

বিপিএল-২০২৪ এর পুরস্কারের তালিকা:

ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় – ৫ লাখ টাকা

টুর্নামেন্টের সেরা ফিল্ডার – ৩ লাখ টাকা

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক – ৫ লাখ টাকা

টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক – ৫ লাখ টাকা

প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট – ১০ লাখ টাকা

রানার-আপ দল – ১ কোটি টাকা

চ্যাম্পিয়ন দল – ২ কোটি টাকা

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!