1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আগামি জাতীয় নির্বাচনে সব ইসলামি দল এক হয়ে নির্বাচনের ইঙ্গিত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ

আগামি জাতীয় নির্বাচনে সব ইসলামি দল এক হয়ে নির্বাচনের ইঙ্গিত

প্রতিনিধি

আগামি জাতীয় নির্বাচনে ইসলামি ও সমমনা দলগুলোর সঙ্গে এক হয়ে নির্বাচন করার ইঙ্গিত দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। চরমোনাই পীর বলেছেন, “ইসলামের পক্ষে একক বাক্স দেয়ার প্রচেষ্টা চলছে এবং এটি চলবে।”

গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ‘২৪-এর গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন’-এর পক্ষে জনমত গড়ার আহ্বানে সম্মেলন আয়োজন করেন। সেখানেই প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি আরও বলেন, “স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছরেও আমরা সুফল ভোগ করতে পারিনি। এই লম্বা সময় ধরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো তাদের অনেকেই রাষ্ট্রীয় সম্পদ লুঠ করে বিদেশে পাচার করেছে। বিদেশে বেগমপাড়া তৈরি করেছে। দেশকে বিশ্বদরবারে বার বার চ্যাম্পিয়ন করার খেতাব অর্জন করিয়েছে।”

নগর সম্মেলনে পীর সাহেব চরমোনাই আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতা অর্থবহ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সংগঠনের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেডিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা দিলাওয়ার হোসাইন সাকী।

সম্মেলনে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, “আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি এবার আমরা ইসলামের বাংলা দেখতে চাই।”

মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, “আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলা গড়তে হলে দায়িত্বশীল কর্মীদেরকে ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করতে হবে।”

অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, “ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই। ইসলামের সুফল গণমানুষের কর্ণকুহরে পৌঁছে দিতে হবে। পাড়া মহল্লায় ইসলামের দুর্গ গড়ে তুলতে হবে। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ব্যাপক জনমত গঠন করতে হবে।”

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “জুলাই বিপ্লবে অন্যতম শক্তি ছাত্র-জনতার সাথে বিএনপি বাকবিতন্ডায় লিপ্ত হয়েছে। এগুলো আমাদের ভাবিয়ে তুলছে। এতে করে নতুন শঙ্কা তৈরি হয়েছে। আমরা দেখছি একটি দল বর্তমান সরকারের কাছে বিশেষ সুবিধা পাচ্ছে। কোনো দলকে বিশেষ সুবিধা দেয়ার জন্য জুলাই-আগস্টের অভ্যুত্থান হয়নি।”

সম্মেলনে সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ভারতের উদ্দেশে বলেন, “প্রতিবেশী আছেন, প্রতিবেশি হয়ে থাকেন। এর বাইরে কিছু করতে চাইলে বাংলাদেশের জনগণ সহ্য করবে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!