1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা: ছাত্রশিবির - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা: ছাত্রশিবির

প্রতিনিধি

আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (৩১ জানুয়ারি) জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল শেষে এ ঘোষণা দেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শাহবাগে যায় ছাত্রশিবির। এরপর সেখানে অবস্থান নিয়ে দলটির নেতাকর্মীরা বক্তব্য দেন।

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ছয় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে দেখিনি। অনতিবিলম্বে এই ফ্যাসিবাদের বিচার কার্যকর করে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। জনগণকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে এ জমিনের মাটিতে তারা লুটতরাজ, হত্যা, গুম, খুন কায়েম করেছে। তথাকথিত মানবতাবিরোধী অপরাধের নামে নির্বিচারে রাজনৈতিক বন্দিদের হত্যা করা হয়েছে। তাদের বিচার নিশ্চিত করে এ সরকারকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, বিগত ছয় মাস যাবত দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ডে চাঁদাবাজিতে জড়িয়ে গেছে। তারা এ জাতির ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে।

ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, আমরা ভেবেছিলাম অচিরেই আওয়ামী লীগের হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে। কিন্তু দেখছি তাদের এখনও গ্রেপ্তার করা হয়নি। ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের হত্যা করছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে ছাড় দেওয়া হবে না।

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের শহীদ ভাইদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গেছেন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করার পর্যন্ত ছাত্রসমাজকে নিয়ে ইসলামী ছাত্রশিবির মাঠে থাকবে।

যারা ভিনদেশিদের মদদে এখনও রাজনীতি করছেন তাদের উদ্দেশে সিবগাতুল্লাহ বলেন, আওয়ামী লীগের মতো তাদেরও বাংলার মাটি থেকে বিতাড়িত করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, ২০০৬ থেকে ২০২৫ পর্যন্ত ইসলামী ছাত্রশিবির তার সর্বোচ্চ শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গেছে। সামনে কেউ এই ফ্যাসিবাদী দলকে নিয়ে আসতে চাইলে তাদের বিরুদ্ধেও ইসলামী ছাত্রশিবির সংগ্রাম চালিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!