1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইফোন ও টাকার জন্য মা-ছেলেকে কুপিয়ে হত্যা করে সপ্তম শ্রেণির ছাত্র - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

আইফোন ও টাকার জন্য মা-ছেলেকে কুপিয়ে হত্যা করে সপ্তম শ্রেণির ছাত্র

প্রতিনিধি

পার্টির টাকা জোগাড় করতে আইফোন ও টাকা চুরির জন্য সুনামগঞ্জে মা-ছেলেকে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে ঢাকার সাভার এলাকা থেকে ইতোমধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হলেও ঘাতকের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় পুলিশ তার নাম প্রকাশ করেনি। সে কুরবান নগরের আলহেরা মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে পৌর শহরের হাসননগর এলাকায় নিজ ঘরে খুন হন ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)।

এই হত্যাকাণ্ডের ঘটনার রহস্য খুঁজে বের করতে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে পুলিশ এই ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন করতে সক্ষম হয়। মূলত নিহত মিনহাজের আইফোন ও তাদের ঘরে থাকা টাকা চুরির করার সময় তার ঘুম ভেঙে যায়। এ সময় ঘাতক ও তার বন্ধু পাশের রুমে মাছ কাটার বটি দিয়ে মিনহাজকে আঘাত করে৷ একপর্যায়ে সে চিৎকার দিলে পাশের রুমে থাকা তার মা দৌড়ে আসেন। তখন তাকেও ঘাতকরা বটি দিয়ে আঘাত করে হত্যার পর মিনহাজের আইফোন নিয়ে পালিয়ে যায়।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, প্রায় ৭-৮ দিন আগে পৌর শহরের জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘাতক ও তার বন্ধু মিলে নিহত মিনহাজের আইফোন ১১ ও তাদের ঘরে থাকা টাকা লুটের পরিকল্পনা করে। আইফোন ও টাকার জন্যই এই হত্যাকাণ্ডটি করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!