1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি নিয়ে সংশয় - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি নিয়ে সংশয়

প্রতিনিধি

দেশে দীর্ঘদিন ধরে ডলার সংকট চলছে। নানা উদ্যোগেরও এ সমস্যার যেন সমাধান হচ্ছে না। তার মধ্যে আমদানির দায় মেটাতে গিয়ে বাজারে প্রচুর ডলার বি‌ক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ সংরক্ষণ করতে পারছে না বাংলাদেশ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে অনিশ্চয়তা সৃ‌ষ্টি হয়েছে।

২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সর্বোচ্চ উঠেছিল ৪ হাজার ৮০০ কোটি ডলার (৪৮ বিলিয়ন)। এখন এ রিজার্ভ ২৪ বিলিয়নের ঘরে নেমেছে। ত‌বে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবে খরচযোগ‌্য রিজার্ভ আরও কম, ১৩ দশমিক ২৮ বিলিয়ন ডলার। রিজার্ভের এমন পরিস্থিতি আইএমএফের ৪ দশমিক ৭০ বিলিয়ন ঋণের তৃতীয় কিস্তির ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ জুনে রিজার্ভ সংরক্ষণের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ১৪ দশমিক ৮০ বিলিয়ন ডলার। কিন্তু বর্তমান রিজার্ভ লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৫২ বিলিয়ন কম।

এ লক্ষ্য পূরণে কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি বন্ধ করে ডলার কেনাসহ বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!