1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আ.লীগকে নিষিদ্ধ না করলে নির্বাচন মেনে নেওয়া হবে না গণঅধিকার পরিষদ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

আ.লীগকে নিষিদ্ধ না করলে নির্বাচন মেনে নেওয়া হবে না গণঅধিকার পরিষদ

প্রতিনিধি

গণঅধিকার পরিষদের নেতারা বলেছেন, গণহত্যায় নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তাদের নিষিদ্ধ না করে সংখ্যানুপাতিক নির্বাচন মেনে নেওয়া হবে না। বুধবার (২১ আগস্ট) ‘ছাত্র-জনতার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্র রুখে দিতে’ আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তারা। রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

গণ অধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, নির্বাচন হলে আওয়ামী লীগের লোকজন সংসদে চলে যাবে। কিন্তু গণহত্যার দায়ে অভিযুক্ত কোনো দলের লোক জাতীয় সংসদে ঢুকলে তা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

তিনি বলেন, নামে-বেনামে বিভিন্ন ব্যানারে আওয়ামী লীগ মাঠে নামছে। হঠাৎ দাবিদাওয়া নিয়ে সচিবালয়ের সামনে হাজারো মানুষ। এই দাবি ১৫ বছর আগে না করে একযোগে সবাই কেন মাঠে? আওয়ামী লীগের লোকজন দেশকে অস্থিতিশীল করতে এসব আয়োজনে মানুষ সরবরাহ করছে বলে অভিযোগ করেন তিনি।

গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, কোনো পত্রিকা কিংবা টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা যাবে না; বরং নীতিমালা সংশোধন করে মুক্ত গণমাধ্যম হিসেবে তাদের গড়ে তুলতে হবে।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দীন ও যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!