1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অশোভন আচরণে জড়িত সেনাসদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : আইএসপিআর - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

অশোভন আচরণে জড়িত সেনাসদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : আইএসপিআর

প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সেনাসদস্য কর্তৃক জনসাধারণের সাথে অশোভন আচরণের তথ্য বিশ্লেষণ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাসদস্য কর্তৃক কতিপয় ব্যক্তির সাথে অশোভন আচরণের কয়েকটি ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে।

এ ধরনের ঘটনা সম্পূর্ণরূপে অনাকাঙ্খিত ও অনভিপ্রেত, যা বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সমর্থন করেনা।’ উল্লেখ্য, ইতোমধ্যে দোষী সেনাসদস্যদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। তথ্য উপাত্ত বিশ্লেষণে প্রাপ্ত দোষী সেনাসদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!