1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অভিবাসী-বিরোধী বিক্ষোভ দমনে দক্ষিণ আফ্রিকায় ৩ হাজার ৪০৫ সেনা মোতায়েন - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

অভিবাসী-বিরোধী বিক্ষোভ দমনে দক্ষিণ আফ্রিকায় ৩ হাজার ৪০৫ সেনা মোতায়েন

প্রতিনিধি

অভিবাসী-বিরোধী বিক্ষোভ ক্রমেই সহিংস হয়ে ওঠায় দেশজুড়ে ৩ হাজার ৪০৫ জন সেনা মোতায়েন করেছে দক্ষিণ আফ্রিকা সরকার। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ সিদ্ধান্তের অনুমোদন দেন।

অনিবন্ধিত বা বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবিতে কয়েক দিন ধরে দেশটির বিভিন্ন ডানপন্থি সংগঠন আন্দোলন চালিয়ে আসছে। তবে বিক্ষোভের আড়ালে লুটপাট, ভাঙচুর ও অন্যান্য অপরাধ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রেসিডেন্ট রামাফোসা পার্লামেন্টের স্পিকারের কাছে পাঠানো এক চিঠিতে জানান, দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ কার্যক্রম পরিচালনায় ৫ কোটি ৬০ লাখ র‌্যান্ড (প্রায় ৩৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার) বরাদ্দ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার রাজধানী জোহানেসবার্গে অনুষ্ঠিত অভিবাসী-বিরোধী বিক্ষোভ প্রথমে শান্তিপূর্ণ থাকলেও পরে তা সহিংসতায় রূপ নেয়। এ সময় বহু দোকান ও সুপারশপে লুটপাটের ঘটনা ঘটে। সহিংসতার অভিযোগে ৯ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে আন্দোলনের সংগঠকরা ঘোষণা দিয়েছেন, এখন থেকে প্রতি বৃহস্পতিবার রাজধানী জোহানেসবার্গে নিয়মিত বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সম্ভাব্য নতুন সহিংসতা ঠেকাতেই আগাম সেনা মোতায়েন করেছে সরকার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!