1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অপু বিশ্বাস হাসতে হাসতেই জানান,বিয়ের সময় খাট-সোফাও মেলেনি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অপু বিশ্বাস হাসতে হাসতেই জানান,বিয়ের সময় খাট-সোফাও মেলেনি

প্রতিনিধি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শুধু অভিনয় ছাড়া বর্তমানে ফটোশুট এবং বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি একটি ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন নায়িকা; সে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যক্তিজীবনের এক আক্ষেপের কথা তুলে আনলেন।

এক বক্তব্যে অপু বিশ্বাস হাসতে হাসতেই জানান, সাধারণত বিয়েতে মেয়েদের যে ঐতিহ্যবাহী উপহার, অর্থাৎ সংসার গোছানোর জন্য ফার্নিচার- যেমন খাট, ড্রেসিং টেবিল, আলমিরা, সোফা ইত্যাদি, এসব দেওয়া হয়। কিন্তু এসব তিনি তার বিয়ের সময় পাননি।

সে কথাই একরকম আক্ষেপের সুরে অপু বিশ্বাস বলেন, ‘যে কোনো ধর্মেই দেখেন, বিয়ের পর মেয়েকে প্রথমেই সংসার গোছানোর জন্য কিছু দেওয়া হয়—একটা খাট, ড্রেসিং টেবিল, আলমিরা, সোফা… মানে পুরো ফ্ল্যাটটা সাজিয়ে দেওয়া হয়। যদিও আমি মেয়ে, কিন্তু আমি পাইনি।’

এদিকে অপু বিশ্বাস তার এই নতুন পেশাগত দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘কোনো ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হওয়া তার জীবনে এটাই প্রথমবার, যা তাকে ভিন্ন এক অনুভূতি দিচ্ছে। তিনি বিশ্বাস করেন, ফার্নিচার একটি ঐতিহ্য বহন করে। যেহেতু এখন বিয়ের মৌসুম শুরু হচ্ছে, তাই অনেক নতুন যুগল ফার্নিচার খুঁজবেন এবং হয়তো অনেকেই তার কাছ থেকে ভালো ডিজাইন বা পণ্যের পরামর্শ চাইবেন।’

উল্লেখ্য, ক্যারিয়ারের পাশাপাশি প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে তার অতীত নিয়ে প্রায়ই আলোচনায় আসেন অপু বিশ্বাস। আর এবারও বিয়ের অভিজ্ঞতার এই স্মৃতিচারণ করে তিনি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!