1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘অনির্দিষ্ট’ কালের জন্য পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে: কিম - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

‘অনির্দিষ্ট’ কালের জন্য পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে: কিম

প্রতিনিধি

উত্তর কোরীয় নেতা কিম জং উন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, পিয়ংইয়ং ‘অনির্দিষ্ট’ কালের জন্য পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে।

বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘কেসিএনএ’ এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের নব নিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের কথা বলার কয়েকদিন পর উত্তর কোরীয় নেতা এমন মন্তব্য করেছেন।

সিউল থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

পিয়ংইয়ংয়ের সরকারি বার্তা সংস্থা ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ জানিয়েছে, সম্প্রতি পরমাণু সরঞ্জাম উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে কিম সতর্ক করে বলেছেন, শত্রু দেশগুলোর সঙ্গে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়েছে এবং ২০২৫ সাল হবে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি জোরদারের ‘গুরুত্বপূর্ণ বছর।’

কেসিএনএ জানিয়েছে, কিম বলেছেন, ‘দেশের পরমাণু শক্তি জোরদার করা হচ্ছে আমাদের দৃঢ় রাজনৈতিক এবং সামরিক অবস্থান।’

রিপোর্টে বলা হয়েছে, কিম শনিবার সমুদ্র থেকে উপকূলে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর পরমাণু অস্ত্রের কারখানা পরিদর্শনকালে এমন মন্তব্য করেছেন।

গত ২০ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর উত্তর কোরিয়ার এটাই প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!