1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অতি ভারী বৃষ্টির আভাস, কৃষকদের বিশেষ সতর্কতা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

অতি ভারী বৃষ্টির আভাস, কৃষকদের বিশেষ সতর্কতা

প্রতিনিধি

দেশের বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবান জেলার কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার কৃষকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এক সতর্কবার্তায় এ তথ্য জানায়।

বিডব্লিউওটি জানায়, ৪ নভেম্বর (মঙ্গলবার) রাত ১০টা থেকে ৭ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও আশপাশের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এ সময়ে বজ্রপাত ও দমকা হাওয়াও থাকতে পারে। এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টি হতে পারে।

হালকা থেকে মাঝারি বৃষ্টির বিষয়ে সংস্থাটি জানায়, একই সময়ে কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা ও আশপাশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কৃষকদের বিশেষ সতর্কতা দিয়ে বিডব্লিউওটি জানায়, অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কৃষকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এ সময়ে ফসল বা কৃষিজাত পণ্য সংরক্ষণে বাড়তি যত্ন নিতে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!