1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
অধিকৃত পশ্চিম তীরে আরও ১৩টি নতুন বসতির অনুমোদন ইসরায়েলের সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q

অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের

প্রতিনিধি

দুঃসময়ে সাইফ  আলি খানের প্রাণ বাঁচিয়ে ভজন সিং রানা বর্তমানে মুম্বাইয়ের ‘হিরো’। সেই ‘উপেক্ষিত নায়ক’কে ঘিরে মায়ানগরীর বাসিন্দা তো বটেই এমনকী বলিপাড়ার অন্দরেও মারাত্মক উন্মাদনা।

তবে পতৌদিদের ‘ছোটে নবাব’কে দুঃসময়ে সাহায্য করার জন্য কোনও পুরস্কার পাননি ভজন! এবার সেই ‘সাহসী’ অটোচালককেই ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার দাবি তুললেন খোদ মিকা সিং।

মিকা নিজেও ভজন সিং রানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। গায়কের প্রতিশ্রুতি, আমি নিজেই তাকে ১ লাখ টাকা পুরস্কার দিতে চাই।

গায়ক তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমাদের প্রিয় সুপারস্টারকে বাঁচানোর জন্য তার ১১ লাখ টাকা পুরস্কার প্রাপ্য। ভজনের হিরোসুলভ এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। যদি সম্ভব হয়, কেউ দয়া করে তার যোগাযোগ নম্বর আমাকে পাঠাতে পারবেন? আমি নিজে তাকে ১ লাখ টাকা পুরস্কার দিতে চাই।

বলিউড মাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত সাইফের তরফ থেকে ৫০ হাজার টাকা ও এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ওই অটোচালককে ১১ হাজার টাকা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সাইফ আলি খানের ওপর হামলার পর ত্রানকর্তা হয়ে অভিনেতার প্রাণ বাঁচিয়েছিলেন ভজন সিং রানা। বৃহস্পতিবার ভোর রাতে হামলাকারীর ছুরির আঘাতে আহত অবস্থায় নিজ বাড়ির সামনে সাইফ যখন অটো খুঁজছিলেন তখনই সেখানে হাজির হন ভজন। অভিনেতার নাম, পরিচয় কোনো কিছু জানার চেষ্টা না করেই তাকে নিয়ে ছুঁটে যান হাসপাতালে।

যেখানে প্রায় পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পরে মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাইফ। তবে বাড়ি ফেরার আগে হাসপাতালে সেই অটোচালককে ডেকে নেন সাইফ আলি খান ও তার পরিবার। সেখানে ভোজনকে বুকে টেনে নেন অভিনেতা। ধন্যবাদ জানান তার সাহসিকতার জন্য।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!