1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অং সান সু চি বেঁচে আছেন কি না—যাচাইযোগ্য প্রমাণ দাবি করলেন ছেলে কিম এরিস, আন্তর্জাতিক সহায়তার আহ্বান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অং সান সু চি বেঁচে আছেন কি না—যাচাইযোগ্য প্রমাণ দাবি করলেন ছেলে কিম এরিস, আন্তর্জাতিক সহায়তার আহ্বান

প্রতিনিধি

মিয়ানমারের কারাবন্দি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার ছেলে কিম এরিস। তিনি সু চি বেঁচে আছেন কি না, সে বিষয়ে আন্তর্জাতিকভাবে যাচাইযোগ্য প্রমাণ দাবি করেছেন।

মঙ্গলবার (৫ মে ২০২৬) এক চিঠিতে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কাছে এ বিষয়ে সহায়তা চান। তার দাবি, দীর্ঘদিন ধরে মায়ের কোনো নির্ভরযোগ্য ছবি, বার্তা বা অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর মিয়ানমারের নোবেল বিজয়ী এই নেত্রীকে গ্রেপ্তার করা হয়। এরপর দীর্ঘ সময় কারাগারে থাকার পর গত সপ্তাহে জান্তা সরকার তাকে গৃহবন্দি অবস্থায় স্থানান্তরের ঘোষণা দেয়।

তবে কিম এরিস অভিযোগ করেন, এই ঘোষণার পরও তিনি মায়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। তিনি বলেন, “আমরা নিশ্চিত নই তিনি সত্যিই কোথায় আছেন বা তার শারীরিক অবস্থা কেমন।”

ফরাসি আইনজীবী ফ্রাঁসোয়া জিমেরে জানান, ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কিম এরিস একটি চিঠি হস্তান্তর করেন, যেখানে সু চির মৌলিক অধিকার—চিকিৎসা, আইনজীবী ও পরিবারের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে জান্তা সরকারের প্রকাশিত একটি ছবির সত্যতা নিয়েও সন্দেহ রয়েছে। ছবিটি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি—এ নিয়েও প্রশ্ন উঠেছে।

মানবাধিকার আইনজীবীরা অভিযোগ করেছেন, সু চিকে আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করে সম্পূর্ণ গোপন অবস্থায় রাখা হয়েছে, যা তার নিরাপত্তা ও জীবিত থাকা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!