1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে কোনও ‘প্রকল্প’ রক্তের বিনিময়ে রুখে দেওয়া হবে - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে কোনও ‘প্রকল্প’ রক্তের বিনিময়ে রুখে দেওয়া হবে

প্রতিনিধি

আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে কোনও প্রকল্প রক্তের বিনিময়ে রুখে দেওয়া হবে বলে মন্তব্য করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)৷

শুক্রবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এনডিএম এর অবস্থান নিয়ে এসব কথা জানায় দলটি৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুথানে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর এ দেশে এক নবদিগন্তের সূচনা হয়েছিলো৷ ২০১৭ সালের প্রতিষ্ঠালগ্ন থেকেই দল হিসাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থেকেছে৷ বিএনপির নেতৃত্বে হাসিনা পতনের একদফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলন করেছে এনডিএম। জুলাই গণঅভ্যুথানেও আমরা রাজপথে রক্ত ঝড়িয়েছি।

এতে বলা হয়, ৫ আগস্ট হাসিনার পতনের পর নতুনভাবে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মানবতাবিরোধী অপরাধে দল হিসাবে আওয়ামী লীগের বিচার চেয়ে অভিযোগ দায়ের করে এনডিএম৷ একইসঙ্গে আমরা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বিচারও চেয়েছি৷ দু:খজনক হলেও সত্য, নতুন খসড়া আইনে এই ট্রাইবুনাল কর্তৃক সংগঠনের বিচার করার এখতিয়ার দেওয়া হয়নি।

তবে আমাদের লড়াই থেমে যায়নি। আমাদের কথা পরিষ্কার, বাংলাদেশের পবিত্র জমিনে অগনিত ছাত্র-জনতা, রাজনৈতিক কর্মী, আলেম-ওলামা, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকদের রক্ত ঝড়ানো আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না৷ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে কোনও প্রকল্প আমরা রক্তের বিনিময়ে রুখে দেব, ইনশাআল্লাহ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন এবং রাজনীতি থেকে আওয়ামী লীগকে দূরে রাখতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত আইনি পদক্ষেপ নিতে হবে৷ জনগণ এই ফ্যাসিবাদী শক্তিকে আর দেখতে চায় না।

আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে যে কোনও আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকবে এনডিএম। এখানে কোনও যদি-কেন-কিন্তু নেই৷ সরকারের ভেতরে বা বাইরে যারাই আওয়ামী লীগকে পুর্নবাসন করতে চাইবে তাদেরকেই জনগণের মুখোমুখি দাঁড়িয়ে হিসাব দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!