1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ন্যায়-ইনসাফভিত্তিক মানবিক দেশ গড়তে চায় জামায়াত - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

ন্যায়-ইনসাফভিত্তিক মানবিক দেশ গড়তে চায় জামায়াত

প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে চায়। তাই সহায়-সম্বলহীন আর্ত-মানবতার পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করে জামায়াত।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে ঢাকা মহানগরে মোহাম্মদপুর অঞ্চল জামায়াত আয়োজিত রমজান উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর উত্তর থানা আমির আবদুল আউয়াল আযম, আদাবর থানা আমির আল আমীন সবুজ, মোহাম্মদপুর উত্তর থানা আমির আ. হান্নান, বিশিষ্ট সমাজসেবক মোস্তাক আহমদ, মোহাম্মদপুর উত্তর থানা সেক্রেটারি নজরুল ইসলাম।

মোবারক হোসাইন বলেন, আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে কেউ উপকৃত হলে আমাদের শ্রমসার্থক হয়েছে বলে মনে করব।

তিনি বলেন, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে ও ধর্ম-বর্ণ-নির্বিশেষে মানুষের অধিকার ফিরে পেতে জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জামায়াত সে ধরনের রাষ্ট্র গঠনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টায় শামিল হওয়ার জন্য আমি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এ সময় তিনি মোহাম্মদপুর এলাকার অসহায় মানুষের মাঝে রমজানের উপহার স্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!