1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুমিনুলের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ, - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

মুমিনুলের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ,

প্রতিনিধি

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের খেলা চলছে আজ। শনিবার তিন ভেন্যুতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নেমেছে ছয় দল। বিকেএসপির তিন নম্বর মাঠে খেলছে ব্রাদার্স ইউনিয়ন ও আবাহনী। প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে তিনশর বেশি রান সংগ্রহ করেছে হান্নান সরকারের শিষ্যরা।

নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে আবাহনী সংগ্রহ করেছে ৩১০ রান। দলের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেন মুমিনুল হক। ৮ রানের জন্য করতে পারেননি সেঞ্চুরি। তাছাড়া মোহাম্মদ মিঠুন করেন ৭১ রান। শেষ দিকে ভালো ব্যাটিং করেছেন মাহফুজুর রহমান রাব্বি এবং রাকিবুল হাসান। ব্রার্দাসের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আল আমিন হোসেন।

এদিকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে খেলছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথমে ব্যাট করে তামিম ইকবালের দল সংগ্রহ করেছে ৯ উইকেটে ২৫৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন তাওহীদ হৃদয়। রূপগঞ্জের হয়ে ৪ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম।

দিনের অন্য ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৪৩ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেছেন এনামুল হক বিজয়।
অধিনায়ক ছাড়ার ব্যাট হাতে সুবিধা করতে পারেননি দলটির আর কোনো ব্যাটার। ৭১ বলে ৩৫ রান করেছেন আমিনুল ইসলাম বিপ্লব এবং আব্দুল গাফফারের ব্যাট থেকে এসেছে ২৪ রান। প্রাইম ব্যাংকের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন আরাফাত সানি ও নাহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!