1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রানা-মিরাজের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় ঋতুপর্না - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

রানা-মিরাজের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় ঋতুপর্না

প্রতিনিধি

বছর ঘুরে ফিরে এলো কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। আগামী ১১ এপ্রিল জমকালো আয়োজনে তুলে দেয়া হবে ২০২৪ সালের সেরাদের পুরষ্কার।
ধারাবাহিকভাবে এবারো থাকছে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। যেখানে স্পোর্টস ফ্যানদের ভোটে বেছে নেয়া হবে সেরা তারকা। যার কার্যক্রমের প্রথম ধাপ শুরু হয়েছে আজ থেকে। চলবে ২৪ মার্চ পর্যন্ত।

পৃথিবীর যেকোন প্রান্ত থেকে ২০২৪ সালের সেরা ক্রীড়াবিদ বাছাই পক্রিয়ায় অংশ নিতে ভোট দেয়া যাবে বিএসপিএ ওয়েবসাইটে। এবারের সংক্ষিপ্ত তালিকায় আছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও নারী ফুটবলার ঋতুপর্না চাকমা।
সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ক্রীড়াবিদ জিতবেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। যা ঘোষণা ও তুলে দেয়া হবে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ভোটদাতাদের মধ্য থেকে প্রতিদিন লটারির মাধ্যমে বিজয়ীদের দেয়া হবে বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসারনাহিদ রানার অটোগ্রাফ দেয়া বল, কুলের গিফট হ্যাম্পার ও কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ।

এবারো বিএসপিএ অ্যাওয়ার্ড পৃষ্ঠপোষকতা করছে দেশের অন্যতম বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। তাদের ব্র্যান্ড কুল-এর সৌজন্যে বিএসপিএ অ্যাওয়ার্ড নামকরণ করা হয়েছে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!