1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্টান্ট করতে গিয়ে আহত অভিনেতা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে

স্টান্ট করতে গিয়ে আহত অভিনেতা

প্রতিনিধি

সেটে অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা গুরু রানধাওয়া। ‘শাওনকি সর্দার’-সিনেমার শুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি।

হাসপাতালের বিছানা থেকেই একটি ছবি শেয়ার করে দুর্ঘটনার কথা জানালেন গুরু রানধাওয়া। ছবিতে দেখা যায়, গলায় সার্ভিক্যাল কলার। চেহারা আংশিক রক্তাক্ত। মাথায় ব্যান্ডেজ। চোখে-মুখে চোটের ছাপ স্পষ্ট। তবুও অদম্য মনের জোর।

হাসপাতাল থেকে ছবি শেয়ার করে গায়ক-অভিনেতা জানালেন, ‘আমার প্রথম স্টান্ট। আমার প্রথম চোট। তবে মনোবল এখনও অটুট, সেটা ভাঙেনি। শাওনকি সর্দার ছবির সেটের স্মৃতি। এই অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করা খুব কঠিন।’

হাসপাতালে গুরু রানধাওয়াকে এভাবে দেখে অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেন। এমনকি ম্রুণাল ঠাকুর, অনুপম খের, মিকা সিংয়ের মতো অনেক তারকারাও উদ্বেগ প্রকাশ করেন।

গুরু রানধাওয়ারের ‘শাওনকি সর্দার’ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ উন্মাদনা। এখন ছবিতে অভিনয় করলেও মূলত তিনি গায়ক। তাই তো তাকে অ্যাকশন হিরো অবতারে দেখতে মরিয়া দর্শক। আর সেরকম দৃশ্যের শুটিং করতে গিয়েই বিপদে পড়লেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!