1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ক্যানসারমুক্ত হলেন জোহাদের স্ত্রী মাহরীন - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ক্যানসারমুক্ত হলেন জোহাদের স্ত্রী মাহরীন

নিজস্ব প্রতিবেদক

দেশের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস এর ভোকালিস্ট জোহাদ রেজা চৌধুরী। এই শিল্পীর স্ত্রী মাহরীন মরণঘাতী ক্যানসারে আক্রান্ত ছিলেন। এরপর নিয়মিত চিকিৎসা চলেছে তার; লড়াই শেষে এবার এলো সুখবর! কারণ, জোহাদের স্ত্রী এখন ক্যানসারমুক্ত।

চিকিৎসকের কাছ থেকে রিপোর্ট পেয়ে খুশির এই সংবাদটি অনুরাগীদের কাছে ভাগ করে নেন জোহাদ নিজেই। তবে এও জানালেন, তার স্ত্রীকে এখনও চিকিৎসার মাঝেই রাখতে হবে।

এক ফেসবুক স্ট্যাটাসে জোহাদ লেখেন, ‘আমি খারাপ খবরটি শেয়ার করতে চাইনি, বরং ভালো খবরটাই শেয়ার করতে চেয়েছি। মাহরীন এখন ক্যানসারমুক্ত (চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী)। এটি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি।’

জোহাদ লেখেন, ‘এই কঠিন সময়ে যারা আমাদের পাশে ছিলেন, তাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ। আমরা আপনাদের সবাইকে ভালোবাসি এবং চিরকৃতজ্ঞ। আমাদের জীবনে আপনাদের পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়।’

মাহরীনের উদ্দেশে জোহাদ লেখেন, ‘এখনও কিছু চিকিৎসা বাকি আছে, তবে আমরা আশাবাদী যে কঠিন অধ্যায়টি পার হয়ে এসেছি! মাহু, তুমি আমাদের সবার অনুপ্রেরণা। তুমি সত্যিকারের বিজয়ী! তুমি সবচেয়ে সাহসী মানুষ, যাকে আমি চিনি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!