1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হলিউড সিনেমায় সালমান-সঞ্জয় সৌদি আরবে শুটিং - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

হলিউড সিনেমায় সালমান-সঞ্জয় সৌদি আরবে শুটিং

নিজস্ব প্রতিবেদক

ভাইজান সালমান খানের চেয়ে বলিউডে একেবারে কম দাপট নিয়ে চলেন না মুন্না ভাই খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। বি-টাউনের জনপ্রিয় এই দুই হিরোর গন্তব্য এবার হলিউডে; তাও আবার একসঙ্গে! আর এমন খবর প্রকাশ্যে আসতেই সিনেমহলে থামছে না শোরগোল।

জানা গেছে, হলিউডের এক থ্রিলার ছবিতে দেখা যাবে সালমান ও সঞ্জয়কে। আন্তর্জাতিক প্রজেক্টের কাজ হিসেবে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন তারা। আর সে জন্য পাড়ি দেবেন সৌদি আরবে। দেশটির আলউলা স্টুডিওজে শুরু হয়েছে সেই হলিউড ছবির শুটিং; যা চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

এক প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আমেরিকান থ্রিলার ঘরানার সেই ছবির এক গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যাবে সালমান-সঞ্জয়কে। তবে কিছু বিশেষ শর্তের কারণে সেই ছবির নাম এখনই প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে সূত্রের খবর, বিশ্বব্যাপী দর্শকদের চোখ টানতেই তৈরি হচ্ছে এই ছবি।

আরও জানা গেছে, সালমন এবং সঞ্জয় আন্তর্জাতিক স্বীকৃত তারকা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে তাদের কদর রয়েছে। সেক্ষেত্রে তাদের জন্য রাখাও হয়েছে উপযুক্ত দৃশ্য, যা দর্শকমনে থাকবে।

আন্তর্জাতিক প্রযোজকদের কাছে সৌদি আরবের আলউলা স্টুডিওজ বেশ পছন্দের শুটিং লোকেশন। জেরার্ড বাটলারের কান্দাহার-এর (২০২৩) মতো হলিউড ছবিগুলোর শুটিং হয়েছে। এরই ধারাবাহিকতায় সালমান-সঞ্জয়ের সেই হলিউড থ্রিলারের সিনেম্যাটিক পটভূমি তৈরি করবে এই স্টুডিও। তিন দিনের শুটিং শুরু করতে গত রোববার সকালে সালমান খানের টিম রিয়াদে পৌঁছেছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!