1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে বিএনপি: নজরুল ইসলাম - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে বিএনপি: নজরুল ইসলাম

প্রতিনিধি

জাতীয় নির্বাচনের জন্য মে ও জুন মাসে পরিপূর্ণ প্রস্তুতি সম্পন্ন করবে নির্বাচন কমিশন। এ আলোকে সোমবার প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে বিএনপি।

রোববার (৯ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, আমরা নির্বাচনের বিষয়ে আলোচনা করেছি। আগামী মে-জুন মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পরিপূর্ণ করবে ইসি। তবে কবে জাতীয় নির্বাচন হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই ইসির। সোমবার বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ইসি সঠিকভাবে কাজ করছে। ৩০ লাখ নতুন ভোটার যুক্ত হবে, এটা আগে বাদ পড়েছিল। এর মধ্যে ১৫ লাখ বাদ যাবে কারণ তারা মারা গেছে। তবে বিদ্যমান তালিকায় ভোটার বাড়বে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!