1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুধাসদনে সেই আগুন, এখনও জ্বলছে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

সুধাসদনে সেই আগুন, এখনও জ্বলছে

প্রতিনিধি

ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গতকাল রাতে সুধাসদনে আগুন দেয়। আজ (বৃহস্পতিবার) দুপুরেও সুধাসদনে সেই আগুন জ্বলতে দেখা গেছে।

দুপুরে ধানমন্ডিতে ৫/এ তে গিয়ে দেখা যায়— সুধাসদনের নিচ তলা ও দ্বিতীয় তলায় এখনও আগুন জ্বলছে। তৃতীয় তলায় আগুন নেই, তবে আগুনে পুরো ভবনটি উত্তপ্ত বয়লারে পরিণত হয়েছে।

এদিকে ধানমন্ডি ৩২ নম্বরের মতো সুধাসদন থেকেও আসবাবপত্র, লোহা জাতীয় জিনিসপত্র ভেঙে নিয়ে যেতে দেখা যায়। কেউ নিচ্ছেন পানির পাইপ, আবার কেউ নিচ্ছেন এসির জিনিস। সুধাসদনের মধ্যে যা পাচ্ছেন তাই নিচ্ছেন ছিন্নমূল মানুষেরা। তবে সকাল থেকে সুধাসদনে ছাত্র বা শিক্ষার্থীদের কারো দেখা যায়নি।

শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে বিক্ষুব্ধ হয়ে গতকাল রাতে শেখ হাসিনার বাসভবন সুধাসদনে আগুন দেওয়া হয়, ভাঙচুর করা হয় ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতেও।

এর আগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।

এ ছাড়া সন্ধ্যায় ‘ছাত্র-জনতা আন্দোলন’ নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!